শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন      ● ‘১৭ বছরের ক্ষতি ১৭ দিনে পূরণ করা সম্ভব নয়’      ● গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬      ● ৪৬ জনকে আটক করেছে পুলিশ      ● জঙ্গলে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র      ● হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু      ● ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত      ● সিলেট-ঢাকা ছয় লেন সড়ক প্রস্তুত হবে ২০২৯ সালে       ● ধনঞ্জয় সাহার কবিতায় পাঁচ দশকের বাংলাদেশ      ● ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর      ● ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ নিয়ে কেন উঠছে নানা প্রশ্ন      
ধেয়ে আসছে ‘হারিকেন কিকো’, আঘাত হানবে যেদিকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে শক্তিশালী ঝড় ‘হারিকেন কিকো’। এর ফলে, হাওয়াই দ্বীপসহ অঙ্গরাজ্যগুলোতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে, হারিকেন কিকো স্থানীয় সময় শনিবার ভোর ৫টা পর্যন্ত ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ২৫ মাইল গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এটি রবিবারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে। সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে বেশি প্রভাব ফেলবে এটি। 

হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেছেন, ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো সুরক্ষা এবং ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কাউন্টিগুলো প্রস্তুত থাকবে। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের অনুরোধ করছি, আপডেট তথ্য সংগ্রহ করতে। 

এসময়, স্থানীয়দের প্রতি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং যথাযথ প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জের আশেপাশ ঠান্ডা পানির স্তর থাকায় কিকো ধীরে ধীরে ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসতে পারে। তারপর বিগ আইল্যান্ডে স্থলভাগে আঘাত হানার আগে একটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নেবে, যার গতিবেগ প্রায় ৩৯ থেকে ৭৩ মাইল ঘণ্টায়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হারিকেন কিকো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close