বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      ● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      ● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      ● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      ● রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা      ● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      ● মঠবাড়িয়ায় সুপারি বাগান হতে কৃষকের লাশ উদ্ধার      ● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের
মো.হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর এলাকার আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার সন্তোষ শব্দকরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাস বা পিকআপের অন্য কোনো যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মাধবপুর   ঢাকা-সিলেট মহাসড়ক   মীরনগর   সড়ক দুর্ঘটনা   বাস-পিকআপ সংঘর্ষ   পিকআপচালক নিহত   রিপন মিয়া   শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা   ফায়ার সার্ভিস   আকিজ ফ্যাক্টরি   সড়ক নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close