বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      ● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      ● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      ● রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা      ● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      ● মঠবাড়িয়ায় সুপারি বাগান হতে কৃষকের লাশ উদ্ধার      ● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      
বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা উদ্বোধনের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমেও অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি পেশাগত উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণায় বিইউপির অগ্রগতি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৫ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। তাঁদের মধ্যে ব্যক্তিগত বিভাগে চারজন এবং দলীয় বিভাগে ১১ জন রয়েছেন। এ ছাড়া গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। দেশপ্রেমিক ও দক্ষ প্রজন্ম তৈরিতে বিইউপির ভূমিকার প্রশংসা করে তিনি বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিইউপি   বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস   শিক্ষামন্ত্রী   আ ন ম এহছানুল হক মিলন   আবাসিক এলাকা উদ্বোধন   বিশ্ববিদ্যালয়   একাডেমিক কার্যক্রম   শিক্ষার্থী পুরস্কার   গবেষণা পুরস্কার   বেস্ট রিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close