বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্পের, চালিয়ে যেতে চান নেতানিয়াহু      ● ডিসেম্বরে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস      ● মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন      ● গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে      ● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      ● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      
ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্পের, চালিয়ে যেতে চান নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম

ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা নাকচ করে দেশটির সঙ্গে সামরিক সংঘাত কার্যত শেষ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথাও জানিয়েছেন তিনি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প বলেন, প্রতিবেশী দেশগুলোর অনুরোধে বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে। নতুন হামলার সম্ভাবনা খুবই কম হলেও পরিস্থিতি বদলে গেলে মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা না করার কারণ হিসেবে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল রাখার কথা উল্লেখ করেন তিনি। তাঁর এ বক্তব্যের পর এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯১ ডলার ৫০ সেন্টে নেমেছে।

তবে ট্রাম্পের অবস্থানের বিপরীতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবারও শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্টকে প্রতিদিন তাগাদা দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের নেতারা ট্রাম্পকে কূটনৈতিক প্রচেষ্টায় আরও সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, নতুন করে সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও বলেছেন, সামরিক হামলা বা নিষেধাজ্ঞা বাড়িয়ে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। সংকট নিরসনে তেহরানের দেওয়া সাতটি শর্তের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে রয়েছে বলে জানান তিনি।

এদিকে, ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিমান সরিয়ে নেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে নয়টি কেসি-১৩৫ রিফুয়েলিং ট্যাংকার ও তিনটি ভি-২২ অস্প্রে বিমান জার্মানি, স্পেন ও স্কটল্যান্ডে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি মিলডেনহল ও ল্যাকেনহিথ ঘাঁটির নিরাপত্তা জোরদার করে এফপিসিওএন চার্লি পর্যায়ে উন্নীত করা হয়েছে। ব্রিটিশ সরকার ও মার্কিন ইউরোপীয় কমান্ড এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। সব মিলিয়ে ট্রাম্পের যুদ্ধ শেষের দাবি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি কমেনি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   বেনিয়ামিন নেতানিয়াহু   ইরান   ইরান যুদ্ধ   যুক্তরাষ্ট্র   ইসরায়েল   মধ্যপ্রাচ্য সংঘাত   কাতার   আব্বাস আরাগচি   হরমুজ প্রণালি   মার্কিন সামরিক বাহিনী   জলপথে অবরোধ   ব্রেন্ট ক্রুড তেল   �  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close