বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবি ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবিতে মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অনতিবিলম্বে সরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানান। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাসের)বিশ্ববিদ্যালয় শাখার মূখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ‘ক্যাম্পাসের সামনে এমন একটা অবস্থা যে অপরিচিত কেউ যদি কখনো এইদিকে আসে তাহলে এই বিশ্ববিদ্যালয়’কে আর বিশ্ববিদ্যালয় বলবে না, বলবে বাসট্যান্ড। আমরা বারবার এখান বাসস্ট্যান্ড সরানোর দাবি জানালেও প্রশাসন দাবির প্রতি কর্ণপাত করছে না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার সময় দিলেও তাদের ২৪ ঘণ্টার এখনও শেষ হয় নি। আমরা আগামী ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি, এই সময়ের ভেতর যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা রায়সাহেব বাজার মোড় আটকি দিবো। এখানে আর কোন বাস প্রবেশ করতে দিবো না।’

বাগছাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর সাম্য বলেন, ‘আমরা সেফটি নিয়ে যে বিশ্ববিদ্যালয়ে আসবো আবার ফিরে যাবো এইটুকু নিরাপত্তা রাষ্ট্র আমাদের দিতে পারে না। আমার ক্যাম্পাসের সামনে মৃত্যু ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে বাস রেখে দিছে। রিক্সা বা মোটরসাইকেল দিয়েও আমরা যদি যেতে চাই ঘণ্টার পর ঘনণ্টা সময় চলে যায়।’

তিনি আরও বলেন. ‘আমার এবং আমার ভাইবোনদের এতগুলো কর্মঘণ্টা নষ্ট করা হচ্ছে এটা কোন অধিকারের বলে। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যখন বের হয় তখনও তারা সাইড দিতে চায় না। এটা যদি না সরানো হয় এটা আমাদের জন্য যেমন হুমকি তেমনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে, কাঠামো নষ্ট করছে। এদের মাস্তানি দৌরাত্ম এতো যে তারা ভাবে যা ইচ্ছা তাই করে। তারা আমাদের ক্যাম্পাসের বাসগুলোকে পর্যন্ত সাইড দিতে চায় না। আমরা এখান থেকে অবিলম্বে অবৈধ বাসট্যান্ড সরানোর দাবি জানাচ্ছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জবি   বাসস্ট্যন্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close