মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা      ● রামিসা হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা শুরু      ● শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল      ● সুন্দরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ      ● মোংলায় সুন্দরবন ও উপকূল বাঁচাতে মানবববন্ধন ও সমাবেশে      ● ত্রিদেশীয় সীমান্তের কাছে ৮ জনকে আটক করল বিজিবি      ● ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ      
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:২৬ পিএম

মেয়ের তৃতীয় জন্মদিনে নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি করে তা উৎসর্গ করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। শতক পূর্ণ করেই পকেট থেকে একটি চিরকুট বের করেন তিনি। তাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই শতকটি তোমার জন্য!’ লিটনের একমাত্র মেয়ে আনাইরা দাসের জন্মদিনে এমন উপহার এনে দিয়েছে বিশেষ আবেগঘন মুহূর্ত।

আগের দিন শতক থেকে মাত্র আট রান দূরে থাকতে দিনের খেলা শেষ হওয়ায় অপেক্ষা করতে হয়েছিল লিটনকে। পরদিন মাঠে নেমে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের টেস্ট সেঞ্চুরির তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন লিটন। এর আগে দেশটির মাটিতে বাংলাদেশের হয়ে একমাত্র টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন মাহমুদুল হাসান জয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তাওহীদ ও লিটন।

দলের কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বস্তি এনে দেওয়ার অভ্যাস রয়েছে লিটনের। জোহানেসবার্গেও চাপের মুখে ব্যাট হাতে দাঁড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর এমন সেঞ্চুরি তার ঘুরে দাঁড়ানোরও দৃষ্টান্ত। রেকর্ডের পাতায় এটি তার অষ্টম টেস্ট শতক হলেও মেয়ের জন্মদিনে করা এই ইনিংসটি লিটনের কাছে হয়ে থাকবে বিশেষ এক স্মৃতি।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  লিটন দাস   বাংলাদেশ ক্রিকেট   টেস্ট ক্রিকেট   সেঞ্চুরি   আনাইরা দাস   দক্ষিণ আফ্রিকা   জোহানেসবার্গ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close