প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ‘খরিপ-২’ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০ জন কৃষককে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি (পটাশ) সার দেয়া হয়েছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
স্বদেশ প্রতিদিন/কেআইকে