মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি      ● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা      ● রামিসা হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা শুরু      ● শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল      ● সুন্দরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ      ● মোংলায় সুন্দরবন ও উপকূল বাঁচাতে মানবববন্ধন ও সমাবেশে      ● ত্রিদেশীয় সীমান্তের কাছে ৮ জনকে আটক করল বিজিবি      
আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম

উরুগুয়ের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্যে কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা। চোয়ালের চোট কাটিয়ে আসন্ন প্রীতি ম্যাচে গোলপোস্ট সামলাবেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান ৩৪ বছর বয়সি মার্তিনেজ। অস্ত্রোপচারের পর চলতি মাসের শুরুতে অনুশীলনে ফিরলেও ক্লাবের হয়ে আর মাঠে নামেননি তিনি। শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও তাকে খেলাননি স্কালোনি।

কোস্টারিকা ম্যাচের আগে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। সে খেলবে।’ আগের ম্যাচে তাকে না খেলানোর কারণ ব্যাখ্যা করে কোচ বলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চাননি তারা। আরও তিন দিন অপেক্ষা করাকে বিচক্ষণ সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও কোস্টারিকার ম্যাচটি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   এমিলিয়ানো মার্তিনেজ   লিওনেল স্কালোনি   কোস্টারিকা   উরুগুয়ে   আন্তর্জাতিক ফুটবল   প্রীতি ম্যাচ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close