মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা      ● রামিসা হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা শুরু      ● শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল      ● সুন্দরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ      ● মোংলায় সুন্দরবন ও উপকূল বাঁচাতে মানবববন্ধন ও সমাবেশে      ● ত্রিদেশীয় সীমান্তের কাছে ৮ জনকে আটক করল বিজিবি      ● ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ      ● চকরিয়ায় ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান, ৩১ হাজার টাকা জরিমানা      
পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম

চারবার বিবাহবিচ্ছেদের পর পঞ্চমবার বিয়ের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি নিউইয়র্কে নিজের কনসার্ট ফিল্ম ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’-এর বিশেষ প্রদর্শনী ও আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন ৫৭ বছর বয়সি এই তারকা।

আড্ডায় চারবার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠলে এক দর্শক রসিকতা করে বলেন, বিয়ের জন্য জেনিফারের এখনো ছয়টি আঙুল বাকি। জবাবে হেসে তিনি বলেন, ‘হ্যাঁ, তা ঠিক! একদম ঠিক!’ তবে পঞ্চম বিয়ে নিয়ে নিশ্চয়তা দিতে গিয়ে বলেন, ‘আর মনে হয় না যে এটা আমার দ্বারা সম্ভব হবে, ঈশ্বর জানেন!’

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছে। সম্প্রতি ‘অফিস রোমান্স’ সিনেমার সহশিল্পী ব্রেট গোল্ডস্টিনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছেন তিনি। গত জুনে ‘টুডে’ শোতে জেনিফার বলেছিলেন, কোনো সহশিল্পীর সঙ্গে কাজ করলেই বা একসঙ্গে দেখা গেলেই প্রেমের সম্পর্ক ধরে নেওয়া ঠিক নয়। জেনিফারের আগের চার স্বামী হলেন ওজানি নোয়া, ক্রিস জুড, মার্ক অ্যান্থনি ও বেন অ্যাফ্লেক।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জেনিফার লোপেজ   পঞ্চম বিয়ে   বিবাহবিচ্ছেদ   বেন অ্যাফ্লেক   হলিউড   বিনোদন খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close