বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
যশোর-৩; প্রতিদ্বন্দ্বি বিএনপি-জামায়াত, আলোচনায় এনসিপি
কে এম রফিক, যশোর
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ২:০১ এএম

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে ভোটের মাঠে জমে উঠেছে রাজনৈতিক আলোচনার হাওয়া। একদিকে বিএনপির উদীয়মান তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত, অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের তাঁদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

যশোর-৩ আসনে এখনো পর্যন্ত আর যেসব প্রার্থীর কথা শোনা যাচ্ছে তারা হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল, খেলাফত মজলিসের হাফেজ আব্দুল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন।

বর্তমানে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত রাজনৈতিকভাবে বর্তমানে যশোরে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা নেতা এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র। পিতার জীবদ্দশায় যশোর ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার ধারাবাহিকতায় অমিত নিজেও একটি বলয় তৈরি করেছেন। খুলনা বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এ নেতা নিয়মিত দান এবং অসহায় ও মামলায় নিপীড়িত দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ভাবমূর্তি গড়েছেন। বর্তমানে তিনি ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগে ব্যস্ত।

অন্যদিকে, জামায়াত ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন ভিপি আব্দুল কাদের। তিনি নিজেও একজন ধর্মপ্রাণ, সৎ এবং সংগঠনের প্রতি অনুগত নেতা হিসেবে পরিচিত। যদিও তিনি ততটা জনপরিচিত নন, তবে জামায়াতের একতাবদ্ধ সংগঠনিক কাঠামোর ওপর ভর করেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটার পরিসংখ্যান অনুযায়ী, যশোর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৪৭ জন, নারী ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। এখানে ১৮৯টি ভোটকেন্দ্রে মোট ১৩১৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনৈতিক ইতিহাস বলছে, যশোর-৩ আসনে ভোটের ফলাফল সবসময়ই দ্বিধাবিভক্ত। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার কখনো জাতীয় পার্টি ও জাসদও জয় পেয়েছে। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ জয়ী হলেও এরপর বিএনপি, জাতীয় পার্টি ও জাসদ পালাক্রমে এখানে প্রতিনিধিত্ব করেছে। তবে সর্বশেষ তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮, ২০২৪) আওয়ামী লীগ প্রার্থী কাজী নাবিল আহমেদ জয়ী হলেও বিএনপি-জামায়াত সেই নির্বাচনের বৈধতা মেনে নেয়নি।

রাজনৈতিক মাঠে নতুন ভোটারদের একটি অংশ মনে করছেন, এবার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) যশোরে চমক দেখাতে পারে। তবে স্থানীয় পর্যবেক্ষক ও সাধারণ ভোটারদের মতে, এনসিপি এখনো পর্যাপ্ত জনভিত্তি গড়ে তুলতে পারেনি। জাতীয় পার্টি আগের ৫% ভোট ধরে রাখতে পারেনি। জাকের পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতের কিছু ভোট থাকলেও তা নির্ণায়ক হবে না বলে মনে করা হচ্ছে।
বিএনপির নেতাকর্মীরা আশাবাদী, অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ‘ধানের শীষ’ প্রতীক এবার যশোরে বাজিমাত করবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘যশোরের রাজনীতির একটা সৌন্দর্য্য ছিল। এখানে রাজনৈতিক সহাবস্থান, সামাজিক সম্প্রীতি ছিল। রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন মতাদর্শ ও পথের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। রাজনৈতিক ভিন্নতা কখনোই মানুষের ব্যক্তিগত সম্পর্কের সৌন্দর্যকে বিনষ্ট করতো না। কারণ, তখন রাজনীতি করতেন রাজনীতিকরাই’।

তিনি বলেন, ‘যশোরের রাজনীতির সেই সৌন্দর্য গত ১৬ বছরে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। মানুষের সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কও রাখেনি তারা। সৌহার্দ্য আর সম্প্রীতির জায়গায় তারা হিংসার আগুন জ্বালিয়েছে। এমনকী কারো বিয়েতে পর্যন্ত ভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতারা দাওয়াত পর্যন্ত পাননি’। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের সময় আমি যে কথা বলেছি, এখনো সেই কথা বলবো। বিএনপি যশোরের রাজনৈতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে চায়। হৃতগৌরব পুনরুদ্ধার করে ব্যক্তি ও সামাজিক সহাবস্থান যাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে সেই কাজ করতে চায়’।

এক্ষেত্রে, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপি সব সময় বড় দল হিসেবে যতটুকু সম্ভব উদারতা দেখিয়েছে এবং ছাড় দিয়েছে-বলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দল যাকেই মনোনয়ন দেবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী তাকে বিজয়ী করতে জানবাজি রেখে কাজ করতে প্রস্তুত হয়ে আছে।

অন্যদিকে, অমিতের বিরুদ্ধে এই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের। যশোর এমএম কলেজের সাবেক এই ভিপি বর্তমানে গার্মেন্টস ব্যবসায় যুক্ত আছেন। তিনি ব্যবসায়িক কাজে ঢাকাতে বেশি থাকেন। তবে, নির্বাচনকে সামনে রেখে বর্তমানে জেলায় বেশি সময় ব্যয় করছেন।

আব্দুল কাদের বলেন, ‘বিগত ১৬ বছরে যশোরে কোনো রাজনৈতিক চর্চা হয়নি। অতীতের গৌরব পুনরুদ্ধারে আমরা (জামায়াত) প্রস্তুত। যশোরকে নতুন করে গড়তে চাই। সেজন্য বিভেদ আর সংঘাতের বিরুদ্ধে বলছি।’ তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে সংগঠন গোছানোর কাজে মনোনিবেশ করেছেন তারা। সেই সাথে জনসংযোগ এবং সামাজিক কার্যাবলী চালিয়ে যাচ্ছেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত   এনসিপি   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close