প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:১১ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সহস্রাধিক অসচ্ছল ও অসহায় পরিবারে ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীত বস্ত্র (কম্বল) বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪ টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা মাঠে শীত বস্ত্র বিতরণ উদ্ধোধন করেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -৩ আাসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।
উপস্হিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ