বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে মোটরসাইকেল র‍্যালি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল এবং সাতবারের চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে বিনেরপোতা জিরোপয়েন্ট থেকে র‍্যালিটি বের হয়ে খুলনা মোড় চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে জনপ্রিয় নেতা আব্দুল আলিমকেই মনোনয়ন দিতে হবে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি-ই এ আসনের যোগ্য প্রার্থী। ভুল তথ্যের ভিত্তিতে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা পুনর্বিবেচনা করা জরুরি।

এসময় নেতাকর্মীরা অবিলম্বে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান এবং মনোনয়ন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, সদর উপজেলা বিএনপি সদস্য মো. আতিয়ার রহমান, বল্লিন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসান, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর রহমান প্রমুখ।

 
স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   আব্দুল আলিম   র‍্যালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close