বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
লামায় জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা
বান্দরবান প্রতিদিন
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

বান্দরবানের লামা উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা'কে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রায় হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে লামা বাজারে বিএনপির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় লামা পৌর বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে মিলিত হয়। কর্মসূচিতে বিএনপি'সহ বিভিন্ন শ্রেণি-পেশার পাহাড়ি বাঙালি সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা মো. শাহীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘এ জনপদের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও তিনি রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যায়নি। দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা পাহাড়ি-বাঙালি সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি। পার্বত্য জেলায় ধনী-গরীব এবং ধর্ম-বর্ণ সকলের গ্রহণযোগ্য একজন নেতাকেই ধানের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই।’

এসময় বিএনপির হাইকমান্ডের কাছে প্রার্থী পরিবর্তন করে জাবেদ ভাইকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  লামা   জাবেদ রেজা   মনোনয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close