বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় সোমেশ্বরী নদীতে কাঠের সেতু
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১০ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় নির্মিত সোমেশ্বরী নদীর ওপর কাঠের সেতুটি উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সেতুটি চালুর ফলে নদী পারাপারে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় কয়েক হাজার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।

সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৮শত মিটার লম্বা কাঠের সেতুটি উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা।

এ সময় শিশু তাসফিয়া ইসরাত বলেন, “নদীর ওপর কোনো সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যেতে আমাদের সমস্যায় পড়তে হয়। এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কথা ভেবে এবারও একটি কাঠের সেতু তৈরি করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থা বিরাজ করছিল। এলাকার সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল। 

তারা আরো জানান, এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষণা দেন ব্যারিস্টার কায়সার কামাল। 

দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, “তিনি এমপি নির্বাচিত হয়ে এই নদীর ওপর একটি নান্দনিক সেতু নির্মাণ করে দিবেন।”

সেতু উদ্বোধন কালে পবিত্র কোরআন তেলোয়াত শেষে মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সেতু কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ব্যারিস্টার   সোমেশ্বরী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close