বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমতো চেষ্টা করছে: জয়নুল আবেদীন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১০:০১ PM
বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশে জয়নুল আবেদীন

বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশে জয়নুল আবেদীন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, একটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমতো চেষ্টা করছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশে জয়নুল আবেদীন এসব কথা বলেন। 

তিনি বলেন, “তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করেছেন যে আগামী রোজার পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না।”

তিনি ‘পিআর’ ভুলে গিয়ে ব্যালটের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষকে বাঁচান, দেশের সম্পদ এবং দেশকে বাঁচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোট ফেব্রুয়ারীতেই হবে, এর ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই।”

এর আগে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে সমাবেশ ও র‍্যালির উদ্বোধন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এসময় সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জয়নুল আবেদীন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close