প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে ডুবে বাবু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দশমীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার বাসিন্দা শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাবু বাড়ির পাশ দিয়ে প্রবাহিত মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামেন। কিন্তু নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি ডুবে যান। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার (তদন্ত) কর্মকর্তা হিমেল রানা জানান, বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং মৃগি রোগে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে