বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থের প্রথম দশ খণ্ড বিতরণ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম
অচিরেই বাকি খণ্ডগুলো প্রকাশিত হবে

অচিরেই বাকি খণ্ডগুলো প্রকাশিত হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার উদ্যোগে “জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস ও শহীদদের তালিকা” জাতির সামনে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত শহীদ স্মারক: দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থের পাণ্ডুলিপির প্রথম দশ খণ্ড নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারে বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলামের হাতে গ্রন্থের পাণ্ডুলিপি তুলে দেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মো. শামীম কবির, বিএম কলেজ শাখার শিবির সভাপতি শাহেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ এ যাবৎ যত গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস রয়েছে, সেগুলো অল্প সময়ের মধ্যেই বিকৃত হয়ে গেছে। প্রকৃত ইতিহাস জাতির সামনে থাকে না। জুলাই বিপ্লবের পরপরই জামায়াতে ইসলামী উদ্যোগ নিয়েছিল এই বিপ্লবের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করে সংরক্ষণ করার। এর ধারাবাহিকতায় আমাদের আমিরে জামায়াতের নির্দেশনায় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আজ বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষের কাছে শহীদ স্মারক গ্রন্থের প্রথম ১০ খণ্ড তুলে দেওয়া হলো। অচিরেই বাকি খণ্ডগুলো প্রকাশিত হবে।”

এরপর বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. রাশেদুল ইসলাম, বরিশাল পাবলিক লাইব্রেরি ও গ্রন্থাগারের ডিজি মোহাম্মদ বেলায়েত হোসেনের হাতে বইয়ের খণ্ডসমূহ হস্তান্তর করা হয়।

শিক্ষক ও সুধীজনরা বলেন, “জুলাই বিপ্লবের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ শিক্ষার্থী ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানার সুযোগ সৃষ্টি করবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বরিশাল   জুলাই বিপ্লব   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close