প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ২:৩৫ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ২:৫০ PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম।’
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘শুধু হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই।’
এসময় তিনি জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত তা শেষ করার তাগিদ দেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম