মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৫৩ বছর ধরে ভাত ছাড়াই বেঁচে আছেন রহমত আলী
অভাবে মানবেতর জীবন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ২:৪০ পিএম

ভাত ছাড়া আমাদের খাবারের কল্পনা করা কঠিন। কিন্তু নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের রহমত আলীর (৫৩) জীবনে ভাত একেবারেই নিষিদ্ধ। জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনও ভাত খাননি তিনি। ভাত খেলেই অসুস্থ হয়ে পড়েন—এমন অদ্ভুত সমস্যার কারণে টানা ৫৩ বছর ধরে রুটি, ডাল আর মাংস খেয়েই জীবন কাটাচ্ছেন তিনি।

শৈশব থেকেই ভাতের প্রতি ভীতি কাজ করত তার মধ্যে। ভাত খেলেই অসুস্থ হয়ে পড়তেন। ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় রুটি নির্ভর জীবন।

একসময় গাড়ি চালিয়ে সংসারের হাল ধরেছিলেন রহমত আলী। সড়কের ধুলো-বালিতে কাটত তার কর্মব্যস্ত সময়। কিন্তু এক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে কর্মক্ষমতা হারান। এখন কাজ করতে না পেরে অভাব-অনটনে মানবেতর জীবন যাপন করছেন তিনি।

অসহায় রহমত আলী বলেন, “ভাত খেলেই শরীরে সমস্যা হয়। তাই ৫৩ বছর ধরে ভাত খাই না। এখন বয়সও হয়েছে, কাজকর্মও করতে পারি না। খুব কষ্টে দিন কাটাই। সমাজের ভালো মানুষরা যদি একটু সাহায্য করতেন, হয়তো কিছুটা স্বস্তি পেতাম।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর থেকে চরম কষ্টে দিন কাটাচ্ছেন রহমত আলী। অভাবের কারণে চিকিৎসাও নিতে পারছেন না তিনি।

রহমত আলীর গল্প এক অদ্ভুত বাস্তবতা—যেখানে বেঁচে থাকা মানেই রুটি আর ডালের ওপর নির্ভরশীলতা। এখন তার একমাত্র আশা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের সহযোগিতা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ভাত   রহমত   আলী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close