বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ২:২০ পিএম

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওয়ানা হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান শুরু করলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১টা ৪০ মিনিটে তারা যমুনার উদ্দেশে যাত্রা করলে এ সংঘর্ষ ঘটে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দাবির প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেয়, তাহলে সচিব কমিটি বিষয়টি পর্যালোচনা করে সমাধান দেবে।

এর আগের দিন মঙ্গলবার (২৬ আগস্ট) শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। পরে রাতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা সরে যান। সেদিনই প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বুধবার নতুন কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনে অংশ নেওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, চুয়েট, কুয়েট, রুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লংমার্চের মাধ্যমে ঢাকায় এসে শাহবাগ অবরোধ করেন এবং সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে কেবল ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী প্রার্থীদের উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। কোটার মাধ্যমে বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে IEB-BAETE অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  যমুনা   অভিমুখ   প্রকৌশল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close