সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      
ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় দিয়ে আসর শুরু করেছে ভারত। তারা নেপালকে ৭-০ গোলে হারিয়েছে। বাংলাদেশও প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে পরাজিত করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য ভারতকে বাংলাদেশকে হারাতে হবে। 

সেই লক্ষ্যে আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

দক্ষিণ এশিয়ার প্রতিটি ধাপে নারী ফুটবল দল সফলতা অর্জন করেছে। তবে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপা জেতার সুযোগ ২০২৩ সালে রাশিয়ার কাছে হেরে হারিয়ে গেছে।

সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, ‘ভারত ম্যাচ আরও কঠিন হবে। আগের ম্যাচে কিছু ভুল খুঁজে পেয়েছি। সেসব ঠিক করে পরিকল্পনা অনুযায়ী খেললে আমরা জিততে পারব।’

ভারত ম্যাচের পর বাংলাদেশ আগামী ২৪ ও ২৭ আগস্ট নেপালের বিপক্ষে খেলবে। ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের সঙ্গে লড়াই হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close