বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      ● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      ● আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী      ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল      ● মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০      ● আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট      ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না : শিক্ষামন্ত্রী      ● দেশে কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার      
বক্স অফিসে কত আয় করল ‘কুলি’ ও ‘ওয়ার টু’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:৩৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবি ‘কুলি’ মুক্তির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই থ্রিলার একশন ছবি। একই দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছিল হৃতিক রোশান ও জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার টু’, ফলে দু’টি ছবির মধ্যে শুরু থেকেই তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়।

৩৫০ কোটি টাকার বাজেটের ‘কুলি’-তে রজনীকান্তের পারিশ্রমিক ২০০ কোটি টাকা। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। প্রথম দিনে ‘কুলি’ আয় করেছিল ৬৫ কোটি টাকা। স্যাকনিস্কের রিপোর্ট অনুসারে, মুক্তির ৮ম দিনে ছবিটি ৬ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে ‘কুলি’র মোট আয় ২২৯ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে হৃতিক রোশান ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। ছবিটির বাজেট ৪০০ কোটি টাকা। প্রথম দিনে এটি আয় করেছিল ৫২ কোটি টাকা, সপ্তম দিনে আয় হয়েছিল ৫ কোটি টাকা। এখন পর্যন্ত ভারতের বক্স অফিসে ‘ওয়ার টু’-র মোট আয় ২০৪ কোটি ২৫ লাখ টাকা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুলি   ওয়ার টু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close