মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুরো সপ্তাহের ঘাটতি পূরণ সম্ভব?      ● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      ● আপিলের সুযোগ থাকলে রিট এখতিয়ার প্রয়োগ সমীচীন নয়: হাইকোর্ট      ● প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের      ● বিশ্ব হার্ট দিবস আজ      ● হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট      ● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      ● প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা, এনসিপির দুই নেতাকে শোকজ      
ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই : রণধীর জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৩৭ পিএম

ভারতের ভূখণ্ডে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড চলছে—এমন তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (২০ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লি ও কলকাতায় ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপন সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের মাটিতে কথিত আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনবিরোধী কার্যক্রমের বিষয়ে আমরা অবগত নই।” তিনি আরও বলেন, “ভারত সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ বিজ্ঞপ্তি অনুচিত।”

এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপনের খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে। বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে জড়িত থেকে ফৌজদারি মামলায় পলাতক অনেক নেতা বর্তমানে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশবিরোধী কার্যকলাপে জড়িত হচ্ছেন।

এছাড়া গত ২১ জুলাই দিল্লি প্রেসক্লাবে একটি এনজিওর আড়ালে নিষিদ্ধ দলের কয়েকজন নেতা সংবাদকর্মীদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন বলেও দাবি করে ঢাকা। বাংলাদেশ সরকার এ ঘটনাকে দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ এবং জনগণের অনুভূতিতে আঘাত হানতে পারে বলে মন্তব্য করেছে।

বিবৃতিতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করতে এবং ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ চালানো থেকে বিরত রাখতে।


আরও সংবাদ   বিষয়:  ভারত   মাটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close