সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      
আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতায় গুরুত্ব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালিসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথে নৌনিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সোমবার ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। বিশেষ করে ইয়েমেনের পরিস্থিতি এবং সেখানে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে আঞ্চলিক সংকট মোকাবিলা এবং নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানান ফয়সাল বিন ফারহান ও মার্কো রুবিও। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে সমন্বয় ও পরামর্শ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

এর আগে একই দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালি দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহন হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কমান্ডার দাবি করেছেন, দেশটির নৌবাহিনী হরমুজ প্রণালির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ নেই।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   সৌদি আরব   হরমুজ প্রণালি   বাব আল-মান্দাব   মার্কো রুবিও   ফয়সাল বিন ফারহান   মধ্যপ্রাচ্য   ইয়েমেন   ইরান   নৌনিরাপত্তা   জাহাজ চলাচল   তেল পরিবহন   আন্তর্জাতিক নৌপথ   সৌদি আরব-যুক্তরাষ্ট্র �  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close