মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিরল রোগ ও জিন থেরাপির ওষুধে মিলবে সুবিধা      ● প্রযুক্তি খাতে বড় বিনিয়োগে আগ্রহ মার্কিন কোম্পানির      ● বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম      ● পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী      ● শীর্ষ সন্ত্রাসীদের দমনে বড় অভিযানের ভাবনা      ● প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর      ● বরিশালে বাসের ধাক্কায় তিন বন্ধু নিহত      ● ভাতিজিকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে      ● সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি      ● ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হলেন শচীন টেন্ডুলকার      ● মুম্বাইয়ে ৩৩ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনলেন অক্ষয় খান্না      ● বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী      
বিরল রোগ ও জিন থেরাপির ওষুধে মিলবে সুবিধা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ AM আপডেট: ২৯.০৯.২০২৬ ১১:৪১ এএম

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণের ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে তালিকাভুক্ত দেশগুলো এ সুবিধা পাবে। অন্যদিকে, তালিকার বাইরে থাকা দেশগুলো থেকে একই ধরনের ওষুধ বা এর উপকরণ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হলে মূল্যের সমপরিমাণ শুল্ক দিতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে ১৯টি দেশের তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে।

এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আদেশ জারি করেন। এতে পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়। যুক্তরাষ্ট্রে এসব ওষুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই শুল্কনীতি নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুল্ক ছাড়ের আওতায় থাকা ওষুধের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি এবং অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস। এসব ওষুধের সংশ্লিষ্ট উপকরণও শুল্ক সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভেদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসেডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশের বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি রয়েছে অথবা ভবিষ্যতে এ ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই তাদের জন্য বিশেষ শুল্ক সুবিধা রাখা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   বাংলাদেশ   ওষুধ   শুল্ক   শুল্ক ছাড়   বিশেষ ওষুধ   ফার্মাসিউটিক্যালস   ট্রাম্প   মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়   ওষুধ রপ্তানি   বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য   জিন থেরাপি   সেল থেরাপি   বিরল �  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close