মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের      ● বিশ্ব হার্ট দিবস আজ      ● হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট      ● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      ● প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা, এনসিপির দুই নেতাকে শোকজ      ● বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম      ● নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২      ● রিসোর্ট ব্যবসার চাপে সুন্দরবন      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক ভারতীয় হাইকমিশনারের      ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● পায়রার তীব্র ভাঙনে ভিটেমাটি হারানোর আতঙ্ক      
প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম

দেশে হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছেন আনুমানিক ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১৯০ জন। একই সঙ্গে প্রতিদিন গড়ে ৫৬২ থেকে ৭৭৭ জন হৃদরোগে মারা যাচ্ছেন এবং নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ২ হাজার ৭২০ জন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রায় ৯ লাখ ৯২ হাজার ৭৩৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর হৃদরোগে মারা যান দুই লাখের বেশি মানুষ।

বিশালসংখ্যক রোগীর বিপরীতে দেশের অধিকাংশ সরকারি মেডিকেল কলেজে প্রয়োজনীয়সংখ্যক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নেই। কোথাও ক্যাথল্যাব থাকলেও তা অচল হয়ে পড়ে আছে, আবার কোথাও যন্ত্র সচল থাকলেও দক্ষ জনবলের অভাবে পূর্ণাঙ্গভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এতে হৃদরোগের চিকিৎসা ও জরুরি সেবা দেওয়ার সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসান বলেন, দেশে অসংক্রামক রোগজনিত মৃত্যুর তিন ভাগের এক ভাগের জন্য হৃদরোগ দায়ী। তাঁর মতে, গত তিন দশকে দেশে হৃদরোগ চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি হলেও এর প্রায় ৯০ শতাংশই ঢাকা কেন্দ্রিক। অথচ হৃদরোগে আক্রান্ত ৯০ শতাংশ রোগীই ঢাকার বাইরে থাকেন। তাই ঢাকার বাইরে উন্নত ও আধুনিক হৃদরোগ চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ ও চর্বি গ্রহণ এবং শারীরিক নিষ্ক্রিয়তা হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকি। দেশে ইস্কেমিক হার্ট ডিজিজে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর পাশাপাশি কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস, রিউম্যাটিক হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ, হাইপারটেনসিভ হার্ট ডিজিজ ও অ্যাট্রিয়াল ফিব্রিলেশনসহ বিভিন্ন ধরনের হৃদরোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

সংশ্লিষ্টরা জানান, সরকারি মেডিকেল কলেজগুলোর কার্ডিওলজি বিভাগে প্রয়োজনীয়সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদের চিকিৎসার পাশাপাশি উচ্চশিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের অনেক পদ শূন্য থাকায় এফসিপিএস, ডিপ্লোমাসহ বিভিন্ন উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এতে একদিকে রোগীদের চিকিৎসাসেবা সংকুচিত হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে প্রয়োজনীয়সংখ্যক হৃদরোগ বিশেষজ্ঞ তৈরির পথও বাধাগ্রস্ত হচ্ছে।

ক্যাথল্যাব সংকটও হৃদরোগ চিকিৎসার অন্যতম বড় সমস্যা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজের ক্যাথল্যাব অচল হয়ে পড়ে আছে। বগুড়া মেডিকেল কলেজের দুটি ক্যাথল্যাবের একটি অচল। চট্টগ্রামের একটি ক্যাথল্যাবও নষ্ট হয়ে আছে। রংপুরের ক্যাথল্যাবের যন্ত্রপাতি নিয়মিত সচল রাখা নিয়েও সমস্যা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হৃদরোগের চিকিৎসা শুধু রাজধানীকেন্দ্রিক হাসপাতালনির্ভর হলে বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব নয়। জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শনাক্ত ও নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করা, দক্ষ জনবল তৈরি এবং সচল ক্যাথল্যাবের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তামাক ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের ব্যবহার কমাতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এবারের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’—অর্থাৎ ‘হৃৎস্পন্দনকে গুরুত্ব দিন’। হৃদরোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  হৃদরোগ   বাংলাদেশে হৃদরোগ   বিশ্ব হার্ট দিবস   হৃদরোগে মৃত্যু   হার্টের চিকিৎসা   ক্যাথল্যাব   কার্ডিওলজি   হৃদরোগ বিশেষজ্ঞ   উচ্চ রক্তচাপ   ডায়াবেটিস   ধূমপান   স্বাস্থ্যসেবা   জনস্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close