সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      ● মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার      ● ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী      ● জাপান, তুরস্ক ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী      ● কুমিল্লায় পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবক গ্রেপ্তার      ● জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান      ● গান-কবিতা-আবৃত্তিতে কুমিল্লায় ‘শরতের বৈঠকি আড্ডা’      ● কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কা      ● হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের      ● হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে মোজতবা খামেনিকে উদ্ধারের দাবি      ● ডিম ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী      ● দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম      
আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পিএম

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বড় একটি দল প্রবেশ করেছে। জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে, ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে প্রায় ১ হাজার ৫০০ জন মাগারিবা ফটক দিয়ে দলে দলে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তাদের ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা দেওয়া হয়। পরে মাগারিবা ফটক বন্ধ করে দেওয়া হয়।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, প্রাঙ্গণে প্রবেশের পর তারা তালমুদীয় বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনা করেন। বিশেষ করে আল-কাত্তানিন ফটকের কাছে এসব আচার পালন করা হয়। একই সময়ে প্রাঙ্গণে তথাকথিত উদ্ভিদ নৈবেদ্যও আনা হয়। ইসরাইলি বসতি স্থাপনকারীদের কেউ কেউ আল-আকসার একটি ফটক বাব আল-হুত্তার বাইরেও প্রার্থনা করেন।

এ ছাড়া আল-কাত্তানিন বাজারের কয়েকটি দোকান বন্ধ করতে মালিকদের বাধ্য করা হয়েছে বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। ওই বাজারটি আল-আকসার দিকে যাওয়ার পথের সঙ্গে যুক্ত। একই সময়ে পুরোনো জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।

আল-আকসা মসজিদ ও পুরোনো শহরের আশপাশে নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। মুসল্লিদের প্রবেশ ও চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। জেরুজালেম গভর্নরেট এসব ঘটনাকে আল-আকসার দীর্ঘদিনের ঐতিহাসিক ও আইনগত ব্যবস্থার পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছে।

উল্লেখ্য, আল-আকসা মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। ইহুদি ধর্মাবলম্বীরা একই স্থানকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করেন এবং সেখানে প্রাচীন ইহুদি মন্দির ছিল বলে দাবি করেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আল-আকসা মসজিদ   আল-আকসা   জেরুজালেম   ইসরাইল   ফিলিস্তিন   ইসরাইলি বসতি স্থাপনকারী   সুক্কোত   মাগারিবা ফটক   আল-কাত্তানিন ফটক   জেরুজালেম গভর্নরেট   ইসরাইল-ফিলিস্তিন সংঘাত   মধ্যপ্রাচ্য   আন্তর্জাতিক স�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close