মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট      ● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      ● প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা, এনসিপির দুই নেতাকে শোকজ      ● বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম      ● নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২      ● রিসোর্ট ব্যবসার চাপে সুন্দরবন      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক ভারতীয় হাইকমিশনারের      ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● পায়রার তীব্র ভাঙনে ভিটেমাটি হারানোর আতঙ্ক      ● আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই      ● ডিজিটাল নজরদারি বাড়িয়ে ভ্যাট আদায়ে জোর      
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম

হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখবে কাতার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ স্থগিতের নোটিশের মেয়াদ বাড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন ও এশিয়ার বাণিজ্যিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে কাতারের এলএনজি সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে। কাতারএনার্জি এর আগে সরবরাহ স্থগিতের যে নোটিশ দিয়েছিল, পরিস্থিতির উন্নতি না হওয়ায় তার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে।

এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি সরবরাহ না পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। একই কারণে ইতালির এডিসনও নির্ধারিত কয়েকটি চালান থেকে বঞ্চিত হচ্ছে।

কাতারের এলএনজি রপ্তানিতে এরই মধ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএসের হিসাবে, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো পাঠাতে পেরেছে, যেখানে গত বছরের একই সময়ে পাঠানো হয়েছিল ৫০৯টি কার্গো। অর্থাৎ এ সময়ে রপ্তানি প্রায় ৯৬ শতাংশ কমেছে।

এদিকে কাতারের সরবরাহ ঘাটতি সামাল দিতে বাংলাদেশ বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগও নিয়েছে। সেপ্টেম্বরের শুরুতে সরকার ফ্রান্সের টোটালএনার্জিসের কাছ থেকে নয় মাসে ১৮টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা অনুমোদন করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাম্প্রতিক সময়ে কাতার-সংশ্লিষ্ট কিছু এলএনজি জাহাজের চলাচল বেড়েছে। তবে কাতারএনার্জির নতুন নোটিশ অনুযায়ী বাংলাদেশসহ কয়েকটি এশীয় ক্রেতার জন্য সরবরাহ স্থগিতের সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কাতার   বাংলাদেশ   এলএনজি   এলএনজি সরবরাহ   কাতারএনার্জি   হরমুজ প্রণালি   জ্বালানি সংকট   গ্যাস আমদানি   এলএনজি কার্গো   পাকিস্তান   আন্তর্জাতিক জ্বালানি বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close