
সংগৃহীত ছবি
পাসপোর্ট না থাকলেও এখন থেকে তাকে ভোটার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (২০ আগস্ট) স্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের মাধ্যমে এমন সুযোগ সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা সংশোধিত এসওপি থেকে এ তথ্য জানা গেছে।
এসওপিতে বলা হয়েছে, পাসপোর্ট না থাকলেও সংশ্লিষ্ট দেশে বসবাসরত এনআইডি ধারী প্রবাসীরা তিনজনের বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলে ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে। তবে কিছু ধাপ অনুসরণ করতে হবে। এগুলো হল—
* অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফরম-২(ক)
* নির্বাচন কমিশন কর্তৃক ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত ‘বিশেষ তথ্য ফরম’
* মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/বিদেশি পাসপোর্টের কপি
* বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড)
* পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি।
এ ছাড়া আবেদনকারীর মা-বাবার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
* শিক্ষা সনদের কপি (এসএসসি/সমমান/জেএসসি/পিইসি সনদ) (প্রযোজ্য ক্ষেত্রে)
* ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)
* নিকাহনামা (বিয়ের সনদ) এবং স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
* আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক) (প্রযোজ্য ক্ষেত্রে)
* সংশ্লিষ্ট ঠিকানা সংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে)
* এক্ষেত্রে আবেদনপত্র, পাসপোর্টের কপি/তিন এনআইডিধারীর প্রত্যয়নপত্র, ছবি এবং জন্ম সনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
এসওপিতে আরো বলা হয়, প্রপ্রয়োজনীয় অন্যান্য দলিলাদি নিবন্ধন কেন্দ্রে সরাসরি বা বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।
উল্ল্বখ্য, বর্তমানে ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশগুলো হল— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।