প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:১৩ AM

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির পরিবারে নেমে এসেছে অসুস্থতার ছায়া। ছেলে, মেয়ে ও তিনি নিজে- তিনজনই হাসপাতালে ভর্তি, এবং তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে রাখা হয়েছে আইসিইউতে।
পরীমণি নিজেই সোমবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ জ্বর। আমার ১০৩.৫ জ্বর, কাশি, শ্বাসকষ্ট।’
এর আগে ১০ আগস্ট ছিল তার ছেলে পদ্মের জন্মদিন। সেই সময় থেকেই পরিবারের একের পর এক সদস্য অসুস্থ হতে থাকেন। প্রথমে জ্বরে আক্রান্ত হয় ছেলে, এরপর পরীমণি এবং এখন মেয়ে প্রিয়মের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তিনজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এর কিছুদিন আগেই পরীমণি মানসিকভাবে চরম ধাক্কা খান একটি বিমান দুর্ঘটনার ভয়ানক দৃশ্য দেখে, যার ফলে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও, এবার শারীরিক অসুস্থতা তাকে আবার হাসপাতালে ফিরিয়ে এনেছে।
ভক্তরা পরীমণি ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানাচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম