বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুতিন-জেলেনস্কি বৈঠকে মধ্যস্থতায় ট্রাম্প, শুরু হয়েছে প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:০৪ AM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যা আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। এর আগে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করেন ট্রাম্প।’

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, ‘আলোচনার শেষে আমি পুতিনকে ফোন করেছি এবং পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি নির্দিষ্ট স্থানে বৈঠকের কাজ শুরু করেছি।’

এদিকে, পুতিন ট্রাম্পকে বলেছেন, তিনি জেলেনস্কির সাথে দেখা করতে প্রস্তুত।

জেলেনস্কির সাথে ট্রাম্পের সোমবারের বৈঠকের পর  মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে ইউরোপ নেতৃত্ব দেবে এবং ওয়াশিংটনের সাথে সমন্বয় করবে।

তিনি জেলেনস্কিকে বলেন, রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, তবে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জেলেনস্কি এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন। 

ট্রাম্প আগে বলেছিলেন যে, পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন, যদিও রাশিয়ান নেতা কিয়েভের ন্যাটো জোটে যোগদানের দীর্ঘ দিনের স্বপ্নকে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: এনডিটিভি 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পুতিন   জেলেনস্কি   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close