বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
নতুন অধ্যায় শুরু করলেন জেরিন খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জেরিন খান বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সালমান খানের হাত ধরে ‘বীর’ সিনেমা দিয়ে। প্রথম সিনেমা দিয়ে জি-সিনে অ্যাওয়ার্ডের সেরা নবাগতার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন। এরপর সালমানের সঙ্গেই ‘রেডি’ সিনেমায় দেখা গেছে। কাজ করেছেন ‘হাউজফুল-২’,‘ হেইট স্টোরি-৩’র মতো সিনেমায়ও।

দেখা গেছে বলিউডসহ তামিল একাধিক সিনেমায়। একটা সময় জেরিনকে সালমান খানের প্রেমিকাও বলা হতো। কিন্তু কেন জানি দারুণ সব সুযোগ থাকা সত্ত্বেও বলিউডে সোজা হয়ে দাঁড়াতে পারেননি জেরিন। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে, ‘হাম ভি একেলে, তুম ভি একেলে’ সিনেমায়।

এরপর মিউজিক ভিডিওতেও কাজ করতেন জেরিন। সর্বশেষ ২০২২ সালে জাভেদ আলী ও রাগঘের ‘ঈদ হো যায়েগি’ গানের ভিডিওতে নেচেছেন। এরপর পর্দার আড়ালে তো বটে, খবরেও ছিলেন না এ অভিনেত্রী। সম্প্রতি খবরে এসেছেন জেরিন খানের।

তবে অভিনয় নিয়ে নয়, উদ্যোক্তা পরিচয়ে। জীবনকে নতুনভাবে শুরু করেছেন। চালু করেছেন ওয়েলনেস ব্র্যান্ড ‘হ্যাপি হিপ্পি’। এ ব্র্যান্ডের মাধ্যমে তিনি আত্ম-যত্ন, ইতিবাচকতা এবং সচেতন জীবনযাপনের ওপর জোর দিয়েছেন। জেরিন এখন তার ব্যক্তিগত মূল্যবোধ এবং দর্শনকে এমন একটি ব্যবসায়ে নিয়ে আসছেন যা মানুষকে চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই আত্ম-প্রেম গ্রহণ করতে অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ‘হ্যাপি হিপ্পি’ চালু করার ঘোষণা দিয়ে বলেছেন, ‘‘এমন কিছু যা আপনার যত্ন নেয়, এমনকি যখন আপনি না করেন! আমরা সেটা করে দেখাব।’’

ভক্তদের তিনি তার নতুন উদ্যোগের অফারগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার এ ব্যবসায়িক পণ্যগুলো মানুষের আরাম, সুস্থতা এবং স্টাইল, সবকিছু ভেবে তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেরিন ব্যক্তিগতভাবেও বিশ্বাস করেন, মানসিক সুস্থতা, শারীরিক ইতিবাচকতা এবং লয়েল থাকাই একজন মানুষের পরম আরাধ্য। আর সেটা নিয়ে ব্যক্তিজীবনেও অনুসরণ করেন।

তার এই ঘোষণার পর তার ভক্ত এবং নেটিজেনরা বেশ সরব হয়ে উঠেন। তারা বিভিন্ন শুভকামনা মূলক ক্যাপশনে নিজের প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। এবং দীর্ঘ সময় পর জেরিন খানকে দেখতে পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নতুন   জেরিন খান   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close