বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:০২ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ধারণা করা হচ্ছে, বিষাক্ত মদ্যপানের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা সবাই প্রবাসী এবং ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে তাদের জাতীয়তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বিষাক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন, বাকি কিছুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুয়েত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close