মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সিলেটের সাদা পাথরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৫২ পিএম

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে নামে। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের একটি দল ভোলাগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে নয় সদস্যের এই দল স্থানীয় প্রশাসন এবং জনসাধারণ থেকে তথ্য সংগ্রহ করেন। তাদের লক্ষ্য—কারা এই লুটপাটের সঙ্গে যুক্ত এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা অনুসন্ধান করা।

দুদকের প্রাথমিক ধারণা, স্থানীয় পাথর ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের যোগসাজশে এই লুটপাট ঘটেছে। এছাড়া প্রশাসনের অবহেলার কারণও তারা খতিয়ে দেখছেন।

উপ-পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, “স্থানীয় প্রশাসন ও কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজশে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কমিশন ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সিলেটের সাদা পাথর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close