বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চীনে কিন্ডারগার্টেনের এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫ সালের শরৎকালীন সেমিস্টার থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য শিক্ষা পুরোপুরি ফ্রি করার ঘোষণা দিয়েছে চীন। 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির উপ-অর্থমন্ত্রী গুও টিংটিং।

সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রাক-প্রাথমিক স্তরের এক কোটিরও বেশি শিক্ষার্থীর ফি মওকুফ হবে, যার ফলে পরিবারগুলোর বার্ষিক ব্যয় প্রায় ২০ বিলিয়ন ইউয়ান কমবে বলে জানানো হয়েছে।

এর এক সপ্তাহ আগেই চীন তিন বছরের কম বয়সী শিশুদের মা-বাবাকে বছরে ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ফি মওকুফের সিদ্ধান্ত এলো।

চীনা সরকারের ভাষ্য অনুযায়ী, কিন্ডারগার্টেন ফি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এটি অনেক পরিবারের জন্য চাপসাধ্য হয়ে উঠেছিল। সেই ব্যয় কমানো, শিক্ষা খরচ হ্রাস এবং সরকারি শিক্ষা সেবার মানোন্নয়নের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই তহবিল কেন্দ্রীয় ও স্থানীয় সরকার যৌথভাবে বহন করবে। রাজস্ব ও শিক্ষা বিভাগকে বলা হয়েছে, তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং সময়মতো বরাদ্দ নিশ্চিত করতে, যেন কিন্ডারগার্টেনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে।

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  চীন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close