প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১:২৯ পিএম

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এই বছর দেশটির সবচেয়ে বড় দাবানল এটি।
এ দাবানলের আগুনে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধ নারী, আরও একজন নিখোঁজ রয়েছেন। পুড়ে গেছে অসংখ্য বাড়িঘর অগণিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
অড অঞ্চলের লা হদুদ গ্রামের কাছ থেকে দাবানলের সূত্রপাত হয়। প্রায়১৩ হাজার হেক্টর এলাকা আয়তনে প্যারিস শহরের চেয়েও বড় যা আগুনে পুড়ে গেছে। অন্তত ১ হাজার ৮০০ দমকলকর্মী ও ৫০০টির বেশি যানবাহন কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
ধোঁয়ার কারণে সাতজন দমকলকর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর দুজন হাসপাতালে ভর্তি।
গ্রামের মেয়র জানিয়েছেন, জোঁকিয়ের গ্রামের ৮০ শতাংশ এলাকা আগুনে ছাই হয়ে গেছে। বিশেষ করে পাঁচটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
শুকনো গাছপালা, তীব্র বাতাস ও গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এই দাবানলকে‘নজিরবিহীন’ বলেছেন ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র। এখন আড়াই হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ও অন্তত ২৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ‘ইমানুয়েল মাখো’। সেই সাথে সবাইকে অনুরোধ করেছেন নিরাপদ স্থানে সরে যেতে।
বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো আঙুরক্ষেত সরিয়ে ফেলার কারণে ও কম বৃষ্টিপাতের জন্য দাবানলের ঝুঁকি বেড়ে গেছে।
সূত্র: ফ্রান্স ২৪।
স্বদেশ প্রতিদিন/কেআইকে