বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ২:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দেশটির সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ এবং পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন মিন্ট সোয়ে। গত বছরের জুলাই মাসে তার অসুস্থতার বিষয়টি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল তার, এমনকি খাবার গ্রহণেও সমস্যা হচ্ছিল।

২০২৪ সালের জুলাইয়ের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। অবস্থার অবনতি ঘটতে থাকলে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে আটক করে সেনাবাহিনী। এরপর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন মিন্ট সোয়ে।

তবে ২০২৪ সালে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তিনি নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক প্রধান জেনারেল মিন অং হ্লাইংকে প্রেসিডেন্টের দায়িত্বভার অস্থায়ীভাবে অর্পণ করেন।

সূত্র : এপি

স্বদেশ প্রতিদিন/ এমএএম 


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমার   মিন্ট সোয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close