সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম পাঁচ দিনের রিমান্ডে      ● ভালুকায় ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটের অভিযোগ      ● নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা      ● যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক      ● যশোরে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেললেন স্বামী      ● নদীগর্ভে স্কুল ভবন, ভূমি অফিসের নিচে খোলা আকাশের তলে চলছে পাঠদান      ● নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল      ● শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির      ● বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার      ● এইচএসসির ফলে পরিবর্তন ৩৩,৩৪৯ খাতায়      ● পদ্মা সেতুতে পিলারের প্লাস্টার খসে বেরিয়ে এল রড      ● তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ২০ হাজার কোটি      
যবিপ্রবিতে ইনকিউবেশন সেন্টারের প্রকল্প কাঠামো বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:২২ পিএম

উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিমালা ও প্রকল্প কাঠামো নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এ কর্মশালার শিরোনাম ছিল “Workshop on Policy and Project Incubation Framework for JUST Incubation Center”। কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (ICSETEP)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “ইনকিউবেশন সেন্টার গঠনের এই প্রচেষ্টা সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একটি শক্তিশালী নীতিগত কাঠামো অপরিহার্য। এই কর্মশালায় প্রাপ্ত মতামত ও প্রস্তাবনাগুলো ভবিষ্যতে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ইনকিউবেশন মডেল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় অংশ নেন স্টিপেন্ড প্রোগ্রাম স্পেশালিস্ট মি. এ এন এম শফিকুল ইসলাম। তিনি ইনকিউবেশন সেন্টার পরিচালনায় নীতিমালা প্রণয়ন, স্টার্টআপ সহায়তা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে কৌশলগত নির্দেশনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আইসিএসইটিইপির পিইইউ ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এ সময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যবিপ্রবি উদ্ভাবনী শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা গড়ে তুলতে ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close