বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপের প্রাথমিক দলে সৌম্য, শান্তসহ ২৫ ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:১৫ পিএম

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই মহাদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে ২৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এ স্কোয়াডে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে না থাকা সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বাংলাদেশ ‘এ’ দলে খেলা পাঁচ ক্রিকেটার—নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ ও নাঈম শেখও আছেন দলে।

আগামী বুধবার (৭ আগস্ট) মিরপুরে শুরু হবে প্রাথমিক দলের ফিটনেস ক্যাম্প। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। প্রস্তুতির অংশ হিসেবে ২০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ সিরিজের সূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে সবগুলো ম্যাচই হবে সিলেটে।

এশিয়া কাপের আসর মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর। আসন্ন টুর্নামেন্টের আগে ডাচদের বিপক্ষে এই সিরিজটিই হবে টাইগারদের চূড়ান্ত প্রস্তুতি।

এশিয়া কাপ ২০২৫-এর প্রাথমিক দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   সৌম্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close