বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:১২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৩ রানের জয় নিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে শেষ বলের চারে জিতেই সিরিজে সমতা ফেরানোর পর শেষ ম্যাচে আবারও পাকিস্তানের আধিপত্য দেখা গেছে।

লডারহিলে টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ছয় উইকেটে ১৭৬ রান করতে পারে।

পাকিস্তানের পক্ষে উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব শক্তিশালী ভিত্তি গড়ে দেন। ফারহান ৭৪ রানে আউট হওয়ার আগে উদ্বোধনী জুটির স্কোর ছিল ১৩৮ রান। সাইম আইয়ুব ৬৬ রান করেন। এছাড়া হাসান নাওয়াজ ১৫ রান যোগ করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার, শামার জোসেফ ও রস্টন চেজ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় উইন্ডিজ; উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৪৪ রান আসে। তবে ওপেনার অ্যান্ড্রু জুয়েল ২৪ রানে ফিরে যাওয়ার পর তাদের গতি ধীর হয়। আলিক আথানাজে ও শেরফান রাদারফোর্ড যথাক্রমে ৬০ ও ৫১ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

পাকিস্তানের হাসান রউফ, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুব ও সুফিয়ান মুক্বিম প্রত্যেকে একটি করে উইকেট নেন।

আগামী ৯ আগস্ট দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  উইন্ডিজ   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close