বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:৫৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাগবিতণ্ডার পর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। ফলে রবিবার সন্ধ্যা থেকে সুনামগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

গতকাল রবিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে শান্তিগঞ্জের সুবিপ্রবি অস্থায়ী ক্যাম্পাসের সামনে বাসভাড়া নিয়ে হেল্পারের সঙ্গে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হেল্পার একজন শিক্ষার্থীকে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শ্রমিকদের দাবি, শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালিয়ে হেল্পারকে মারধর করে এবং পরে ক্যাম্পাসে আটকে রাখে।

বিক্ষোভে সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিক ও মালিকেরা। এতে যানজট ও যাত্রীদের দুর্ভোগ হয়। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা চরম কষ্টে পড়েন।

বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ প্রশাসন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, আলোচনার পর বিকেল ৫টার দিকে অবরোধ উঠানো হয়, তবে ধর্মঘট চলবে।

রাত ১০টার পর শ্রমিক নেতারা জরুরি বৈঠকে দাবি তুলেন—শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি, এবং পাঁচ মাস কারাগারে থাকা শ্রমিকের মুক্তি। পাশাপাশি সিএনজি শ্রমিকের ওপর হামলার মামলার আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শিক্ষার্থীরা দাবি করেছেন, হেল্পার মাদকাসক্ত অবস্থায় ছিলেন।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির জানান, শিক্ষার্থীরা পূর্বেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবারও হেল্পারকে মারধর ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন বিচার না পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ   শ্রমিক   ধর্মঘট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close