শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শয়তানের বংশধর যেভাবে বৃদ্ধি পায়
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:২০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শয়তান, যার প্রকৃত নাম ইবলিস—সে জিন জাতির অন্তর্ভুক্ত। জিনদের মতো শয়তানের মধ্যেও নারী ও পুরুষ রয়েছে, এবং তাদের সন্তান-সন্ততিও হয়। কোরআনে উল্লেখ আছে:

আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর। অতঃপর তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করল। তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য কী মন্দ বিনিময়! (সুরা কাহাফ, আয়াত : ৫০)

মানুষের মতো জিনরাও স্বাধীন সত্তা। তাদেরও ভালো ও মন্দের পথ বেছে নেওয়ার সামর্থ্য দেওয়া হয়েছে। তারা যেমন ঈমান আনতে পারে, তেমনি কুফরেও লিপ্ত হতে পারে।

ইসলামি স্কলার কাতাদা (রহ.) বলেছেন, ইবলিসেরও মানুষের মতো সন্তান হয়। কেউ কেউ মন্তব্য করেছেন, ইবলিস তার নিঃশ্বাস নিজ পশ্চাদ্দ্বারে প্রবেশ করিয়ে ডিম্ব সৃষ্টি করে, যেখান থেকে বিভিন্ন শ্রেণির শয়তান জন্ম নেয়।

মুজাহিদ (রহ.) বলেছেন, এই শয়তানগুলোর নাম হচ্ছে— জালিতুন, ওয়াসিন, লাকুস, আওয়ান, হাফফাপ, মুররাহ, মুসাব্বিত, দাসিম, ওয়ালহান।

এদের মধ্যে কে, কোন কাজে নিয়োজিত থাকে তার একটি বিবরণ তুলে ধরা হলো— 

জালিতুন : বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে, আর নিজের পতাকা গেড়ে থাকে।
ওয়াসিন : মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে।
লাকুস : অগ্নি পূজারিদের সঙ্গে থাকে।
আওয়ান : শাসকদের সঙ্গে থাকে।
হাফফাপ : মদ্যপায়ীদের সঙ্গে থাকে।
মুররাহ : গান-বাজনাকারীদের সঙ্গে থাকে।
মুসাব্বিত : বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে।
দাসিম : ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়।
ওয়ালহান : অজু, নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  শয়তান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close