বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউটিউবের ইতিহাসে রেকর্ড গড়ল ‘মিস্টার বিস্ট’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম

‘টি-সিরিজ’কে পেছনে ফেলে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে গেল ‘মিস্টার বিস্ট’ ইউটিউব চ্যানেল। আর এ ইউটিউব চ্যানেলের একক ইউটিউবার হিসেবে বিশ্বের সেরা ইউটিউবারের খেতাব জিতেছেন ইউটিউবার সুপারস্টার জিমি ডোনাল্ডসন।

গত ১ জুন জিমি ডোনাল্ডসনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়ায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি। একক কোনো ইউটিউবার হিসেবে এ সাফল্য অর্জন করেছেন তিনি। এ কারণে তাকে বিশেষ সম্মাননা প্রদান করে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবের সিইও নীল মোহান বিশেষ প্লে বাটন ট্রফি প্রদান করেন জিমিকে। পুরস্কার পাওয়া এ  ট্রফি প্রচলিত স্বর্ণ বা ডায়মন্ড প্লে বাটনের মতো নয়। এতে ব্যবহার করা হয়েছে একটি ধাতব ফ্রেম, যার কেন্দ্রবিন্দুতে বসানো হয়েছে এক বিরল নীল রত্ন।

ইউটিউবার হিসেবে সাফল্য অর্জনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেন জিমি। সেখানে তিনি লেখেন, ‘এক দশক আগে সবাই বলত আমি কনটেন্ট নিয়ে অতিমাত্রায় আসক্ত আর কখনো সফল হতে পারব না।


জিমি আরও লেখেন, ‘আমি কনটেন্ট বানাতে এত ভালোবাসতাম যে মাকে বলেছিলাম গরিব হয়ে গেলেও অন্য কিছু করব না। ইউটিউব এবং তোমাদের জন্য আজ আমার প্রতিটি দিন অর্থপূর্ণ।’

জিমি ডোনাল্ডসন শুধু একজন ইউটিউবারই নন, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। নিজের অর্জিত অর্থে আনুমানিক ১ বিলিয়ন ডলারের মালিক তিনি। অর্থের হিসাবে বিশ্বের অষ্টম এবং ৩০ বছরের নিচে একমাত্র বিলিয়নিয়ার বলা যায় তাকে।

প্রসঙ্গত, সাবস্ক্রাইবারের সংখ্যার দিক থেকে মিস্টার বিস্টের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় গানের চ্যানেল টি-সিরিজ। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি। আর তৃতীয় অবস্থানে রয়েছে শিশুতোষ চ্যানেল ‘কোকোমেলোন’। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৯৬ মিলিয়ন বা ১৯ কোটি ৬ লাখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইউটিউব   মিস্টার বিস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close