প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:০৩ পিএম

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৩১ জন।
রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।
তিনি জানান, অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে একটি দেশীয় রিভলবার, দুইটি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, একটি দেশীয় এলজি, একটি বার্মিজ চাকু, একটি চায়নিজ কুড়াল ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ