শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আশুলিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল      ● জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই      ● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      ● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      
মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে মায়ানমারের সামরিক জান্তা দেশটির দীর্ঘমেয়াদি জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। পাশাপাশি তারা চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে ডিসেম্বরের কত তারিখে নির্বাচন সে বিষয়ে কিছু জানায়নি। খবর দ্য গার্ডিয়ানের।
 
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে, যা দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা করে- এই সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এই জরুরি অবস্থা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগের সর্বময় ক্ষমতা দিয়েছিল। তবে সম্প্রতি তিনি নির্বাচনকে সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে তুলে ধরছেন।

কিন্তু অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক সংসদ সদস্যসহ বিরোধী দলগুলো ইতিমধ্যেই এই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। গত মাসে এক জাতিসংঘ বিশেষজ্ঞ এই নির্বাচনকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন- যার উদ্দেশ্য সামরিক শাসনের বৈধতা নিশ্চিত করা।

জান্তার মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো এক ভয়েস বার্তায় জানান, একাধিক দলের গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিতে আজ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।

নাইপিদোতে জান্তার প্রশাসনিক কাউন্সিলের এক সম্মাননা অনুষ্ঠানে মিন অং হ্লাইং বলেন, “আমরা ইতিমধ্যেই প্রথম অধ্যায় অতিক্রম করেছি।
এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি।”

তিনি বলেন, ‘‘আগামী নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সব যোগ্য ভোটার যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালানো হবে।”

যদিও জান্তা এখনো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হচ্ছে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণও শুরু হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, নির্বাচন শেষে মিন অং হ্লাইং হয়তো রাষ্ট্রপতি অথবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা ধরে রাখবেন, ফলে তার কার্যত শাসন অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মায়ানমার   জরুরি অবস্থা   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close