প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৩:৩৬ পিএম

কুমিল্লার তিতাস উপজেলার শীর্ষ মাদক সম্রাট মো. আসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের শোলাকান্দি রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করে তিতাস থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ।
আটককৃত মাদক ব্যবসায়ী আসলাম উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরের ছোট ভাই।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ‘আসলাম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন। বুধবার সন্ধ্যায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, ‘আসলামের বিরুদ্ধে মাদক, অস্ত্র, মারামারি ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম