বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসপাতালে ভর্তি জামায়াতের আমির, দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৫১ পিএম আপডেট: ১৯.০৭.২০২৫ ৯:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে তিনি ইবনেসিনা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা বিশমিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। 

এরপর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে ওঠালে তিনি ফের বক্তব্য শুরু করেন। দ্বিতীয় দফায় আবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য দিতে থাকেন জামায়াত আমির।

এ সময় জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। মঞ্চে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের উদ্বিগ্ন হতে দেখা গেছে।

এদিকে, বিএনপির মিডিয়া সেল জানিয়েছে জামায়াতের আমিরকে দেখতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রাম শেষ করে যাবেন বলে জানায় দলটি।

তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে।

জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, আমিরে জামায়াতের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বসে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।”

শাসনক্ষমতায় গেলে কী করবেন, তা জানিয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।”

এ সময় তার বক্তব্যে কম্পিত হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান।



স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল   জামায়াত   আমির   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close