বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজায় এক দিনে ইসরায়েলের ৯০টি বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৫১ পিএম

গাজা উপত্যকায় মাত্র এক দিনের ব্যবধানে ৯০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

শনিবার (১৯ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব হামলা গাজার যোদ্ধাদের সামরিক স্থাপনা ও ভূগর্ভস্থ অবকাঠামোর ওপর চালানো হয়েছে।তাদের বিমানবাহিনী গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ৯০টি হামলা চালিয়েছে। যদিও নির্দিষ্ট স্থানের কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

গাজার ৩৬৫ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল) আয়তনের ছোট ভূখণ্ডে এ ধরনের ধারাবাহিক হামলাকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা।

সম্প্রতি গাজার আল-মাওয়াসিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপরও হামলার ঘটনায় প্রাণহানি অব্যাহত রয়েছে।

এদিকে হামাস জানিয়েছে, জিম্মি মুক্তির শর্তে তারা একটি যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। 

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, “ইসরায়েল বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তাদের সবাই সেনা সদস্য।”

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, “যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং যুদ্ধ বন্ধের কথা বলেছে। চুক্তি না হলে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গাজা   ইসরায়েলি বাহিনী   হামাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close