বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
চিলমারী-হরিপুর সংযোগ সড়কের কাজে ধীরগতি
জাহাঙ্গীর আলম সাদ্দাম, চিলমারী কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৪০ পিএম আপডেট: ১৯.০৭.২০২৫ ৬:৫৬ PM
সড়কের বেহাল দশায় চলাচলে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি

সড়কের বেহাল দশায় চলাচলে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি

কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষের স্বপ্নের চিলমারী-হরিপুর তিস্তা সেতু সকল জল্পনা-কল্পনা শেষে চলতি বছরের ২ আগস্ট উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে। সেতু উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এদিকে স্বপ্নের সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হলেও এখনো চিলমারী উপজেলা অংশে সংযোগ সড়কের কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কের বেহাল দশায় চলাচলে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে ভোগান্তি। 

তবে সংশ্লিষ্টরা বলছেন, “এই সড়কের কাজ অক্টোবর-নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।”

অফিস সূত্রে জানা গেছে, ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের চিলমারী উপজেলাধীন হেডকোয়ার্টার-পাঁচপীর জিসি সড়ক উন্নয়নকরণ ও উপজেলা হেড কোয়ার্টার-পাঁচপীর জিসি সড়ক উন্নয়নকরণ কাজটি প্রায় সাড়ে ১০ কোটি টাকা চুক্তি মূল্যে পান মীর হাবিবুল আলম, উত্তর বড়গাছা নোটোর ঠিকাদার প্রতিষ্ঠান।

তবে মীর হাবিবুল আলম, উত্তর বড়গাছা নোটোর ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেলেও একাধিক হাত বদলসহ কাজের সঙ্গে যুক্ত অনেকেই গা ঢাকা দিয়েছিলেন গত বছরের ৫ই আগস্টের পর।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাসের পর মাস পেরিয়ে গেলেও এখনো পিছিয়ে চিলমারীর অংশের কাজ। মূল ঠিকাদার সামনে না আসলেও একাধিক হাত বদলের কারণে কাজের ধীরগতিসহ কাজের মান নিম্ন হয়েছে এবং বাকি অংশের কাজ এখনো সমাপ্ত করতে পারেনি সংশ্লিষ্টরা।

জানা গেছে, এখনো প্রায় ১৭০০ মিটার সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে। তবে কাজ চলমান রয়েছে ধীরগতিতে। 

স্থানীয়রা জানায়, সড়কের বিভিন্ন অংশে ভাঙা, কোথাও খুঁড়ে রেখেছে, আবার অনেক জায়গায় ধীরে কাজ হচ্ছে। ফলে চলাচল করতে অনেক অসুবিধা হয়।

চিলমারী উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, “কলেজ মোড় থেকে ব্রিজ পর্যন্ত যে রাস্তা সেটা আলাদা প্যাকেজ। হরিপুর অঞ্চলের যে কাজ তার দুই বছর পর এটার টেন্ডার হয়েছে। আর তাছাড়া এটার টাইম এক্সটেনশন হয়েছে আরো তিন মাস সময় আছে তবে তার আগেই শেষ হয়ে যাবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  চিলমারী   হরিপুর   সড়কের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close