বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্লকেড সরিয়ে নেয়ার আহ্বান নাহিদ ইসলামের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৭:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এরআগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এ তথ্য জানান।

তার পোস্টে লেখা হয়, “ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। নাহিদ’’

এর আগে বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয়, ‘‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম হামলার ঘটনার পর ফেসবুকে দেওয়া এক তীব্র প্রতিক্রিয়ায় বলেন, ‘‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ পাশে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায় ছিল, পিছু হটেছে। আমরা যদি এখান থেকে জীবিত ফিরি, তবে মুজিববাদের কবর রচনাই হবে আমাদের অঙ্গীকার। না হলে হয়তো আর ফেরা হবে না।’’

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, ‘‘সারা বাংলাদেশের বিবেকবান ছাত্র-জনতা, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ, জেগে উঠুন। আজই দালাল ও দমননীতির কবর রচনার দিন। গোপালগঞ্জের দিকে এগিয়ে যান।’’

উল্লেখ্য, গোপালগঞ্জে সংঘটিত এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে মাঠে রয়েছে, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। পাশাপাশি চার প্ল্যাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ব্লকেড   আহ্বান   নাহিদ ইসলামের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close